সিলেট ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬
বিনোদন ডেস্ক : এর আগে যে বলিউডের তিন খানকে এক ফ্রেমে দেখা যায়নি, এমনটা নয়। ছোটপর্দার ‘আপ কি আদালত’ অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন তারা। মনোমালিন্য ভুলে তাদের খুনসুটিতে মাততে দেখা গিয়েছিলো নিজেদের মধ্যে। এবার ফের সেই স্মৃতি ফিরে আসার পালা। এক ফ্রেমে আবার ধরা দিচ্ছেন আমির খান, শাহরুখ খান ও সালমন খান। তাদের এক সূত্রে বাঁধছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, আগামী ২৬ মে নরেন্দ্র মোদির ক্ষমতায় থাকার ২ বছর পূর্ণ হতে চলেছে। সেই উপলক্ষে ইন্ডিয়া গেট-এ ‘জারা মুসকোরা দো’ নামে একটি জঁমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এটি চলবে টানা ৮ ঘণ্টা। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। ইতিমধ্যেই এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য আমন্ত্রণপত্র চলে গিয়েছে বলিউড তারকাদের বাড়িতে। স্বাভাবিক ভাবেই আমন্ত্রণপত্র গিয়েছে তিন খানের বাড়িতেও। তাই ধরেই নেওয়া হচ্ছে, প্রধানমন্ত্রীর আমন্ত্রণ ফেলতে না পেরে অনুষ্ঠানে হাজির থাকবেন আমির, শাহরুখ ও সালমান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি