তুরস্কই জঙ্গিদের রাসায়নিক অস্ত্র দিয়েছে : প্রেসিডেন্ট আসাদ

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২২, ২০১৭

তুরস্কই জঙ্গিদের রাসায়নিক অস্ত্র দিয়েছে : প্রেসিডেন্ট আসাদ

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :: সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গিদেরকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, আঙ্কারাই যে উগ্র সন্ত্রাসীদের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

শুক্রবার রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসাদ বলেন, শুধু রাসায়নিক অস্ত্র নয় জঙ্গিরা তুরস্কের কাছ থেকে সরাসরি অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা গ্রহণ করছে।

Manual3 Ad Code

প্রেসিডেন্ট আসাদ বলেন, জঙ্গিদের প্রতি তুরস্কের সহযোগিতা গোপন কোনো বিষয় নয়। এ সংক্রান্ত বহু তথ্য ও দলিল গত কয়েক বছরে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তুরস্কের বহু রাজনীতিবিদ ও সংসদ সদস্য তুর্কি সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ছাড়া দেশের উত্তর দিক থেকে জঙ্গিদের কাছে অর্থ, সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র আসার অন্য কোনো পথ নেই। কাজেই তুরস্কই যে সিরিয়ায় যুদ্ধ জিইয়ে রেখেছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

Manual4 Ad Code

চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার ইদলিব প্রদেশে এক রাসায়নিক হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়। মার্কিন সরকার কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে দেশটির একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রেসিডেন্ট আসাদ শুক্রবারের সাক্ষাৎকারে ওই রাসায়নিক হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code