তুরস্কে পাত্রীর অভাবে ভুগছেন ২৫-৪৫ বছর বয়সী ব্যাচালারা

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০১৬

তুরস্কে পাত্রীর অভাবে ভুগছেন ২৫-৪৫ বছর বয়সী ব্যাচালারা

Manual7 Ad Code

Untitled-1

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আশপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না তাদের, ওখানকার ছেলেদের বিয়ে করার ব্যাপারেও তারা অনাগ্রহী এ কারণে বিক্ষোভ মিছিল করলো উজুমলু গ্রামের অবিবাহিত পুরুষরা। এ সমস্যার সমাধানের জন্য দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা। গ্রামের নাম উজুমলু। এর অবস্থান তুরস্কের দক্ষিণে। গ্রামটা নাকি আশপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না, ওখানকার ছেলেদের বিয়ে করার ব্যাপারেও তারা অনাগ্রহী। পরিসংখ্যানে বলা হয়, গত নয় বছরে উজুমুলু গ্রামে কোনো বিয়ে হয়নি। ২৫-৪৫ বছর বয়সী অবিবাহিত পুরুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জনসংখ্যাও কমছে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও প্রত্যাখ্যাত হয়ে অবসাদগ্রস্থ হয়ে পড়েছে তারা। তবে উজুমুল গ্রামের বউ হতে না চাওয়ার পেছনের কারণটা পুরুষের অযোগ্যতা নয়। গ্রামটি শহর থেকে দূরে বলেই অন্য গ্রামের মেয়েরা ওই গ্রামে গিয়ে থাকতে রাজি নয়। তারা চায় শহরে বা শহরের কাছাকাছি গ্রামে থাকতে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code