তেলের পর বাড়লো এলপিজি গ্যাসের দাম

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৯, ২০২৬

তেলের পর বাড়লো এলপিজি গ্যাসের দাম

Manual4 Ad Code

মেইল ডেস্ক:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর এবার বাড়ানো হয়েছে এলপিজির দাম। চলতি মাসে দুই দফা দাম বাড়ানো হয়েছে। এবার ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হলো।

 

Manual7 Ad Code

রোববার (১৯ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন দাম ঘোষণা করে। এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।  এর আগে, এপ্রিলের শুরুতেই ৩৮৭ টাকা দাম বাড়ানো হয়। সব মিলিয়ে এক মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়েছে মোট ৫৯৯ টাকা।

Manual4 Ad Code



বিইআরসি প্রতিমাসে দাম নির্ধারণের নিয়ম অনুযায়ী গত ২ এপ্রিল চলতি মাসের জন্য নতুন দামের ঘোষণা দেয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা; যা আগের মাসের তুলনায় ৩৮৭ টাকা বেশি।

 

Manual7 Ad Code

এদিকে, এলপিজির এই মূল্যবৃদ্ধির আগেই জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে। গতকাল রাত থেকেই নতুন দরে তেল বিক্রি শুরু হয়েছে; যা পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

Manual1 Ad Code

 

বর্তমানে প্রতিকেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৬১ টাকা ৬৬ পয়সা এবং অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ দশমিক ৯০ টাকা। একই অনুপাতে অন্যান্য ওজনের সিলিন্ডারের দামও বাড়ানো হয়েছে।

 

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি এবং সরবরাহে জটিলতার কারণে এই সমন্বয় করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার ফলে পরিবহন ব্যয়, বিমা ও নিরাপত্তা খরচ বেড়েছে; যার প্রভাব পড়ছে দেশীয় বাজারে। বেসরকারি খাতে দাম বাড়লেও সরকারি এলপিজির মূল্য অপরিবর্তিত রয়েছে।

 

এদিকে জ্বালানি খাতে এই ধারাবাহিক দাম সমন্বয়ের পর বিদ্যুতের দাম বাড়ানোর বিষয়েও আলোচনা শুরু হয়েছে। ইতোমধ্যে পিডিবি থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেবে বলে জানা যায়। এতে সামনের দিনে সামগ্রিক ব্যয় আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।

 

এর আগে মার্চ মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code