থেমে নেই সিলেটী বউ মাহি

প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০১৬

থেমে নেই সিলেটী বউ মাহি

Manual6 Ad Code
download (6)বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি কয়েক দিন আগে বিয়ে করেছেন সিলেটের ছেলে মাহমুদ পারভেজ অপুকে ২৫শে মে বিয়ে করেন মাহি-অপু। এরপর মাহির বন্ধু শাওনকে জড়িয়ে শুরু হয় নতুন ঘটনা। শাওন মাহিকে নিজের স্ত্রী বলে দাবি করার পাশাপাশি মাহিসহ তার কিছু ছবি ফেসবুকে  পোস্ট করেন। এর জের ধরে মাহি শাওনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করেন। পরে দুই পরিবার মিলে এই ঝামেলা নিরসনে সমঝোতা চুক্তি করার পর আবারও কাজ শুরু করেছেন মাহি।
গত সপ্তাহে তিনি একটি মেহেদির বিজ্ঞাপনের শুটিং করেছেন। আর ১৮ই জুন থেকে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ শুরু করতে যাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে মাহি বলেন, নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হওয়ার মধ্য দিয়ে আমি আবারও কাজ শুরু করেছি। মেহেদির এ বিজ্ঞাপনচিত্রটির নির্দেশনা দিয়েছেন মিজানুর রহমান আরিয়ান। সম্প্রতি এফডিসিতে এর শুটিং হয়েছে। এর আরো কিছু অংশের কাজ বাকি রয়েছে। এছাড়া শাহনেওয়াজ শানুর পরিচালনায় ও বাপ্পির বিপরীতে ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এ ছবিতে আগে পরীমনির কাজ করার কথা থাকলেও শুটিং শিডিউল না থাকায় মাহিকে চুক্তিবদ্ধ করেন ছবির পরিচালক শাহনেওয়াজ শানু।
তিনি ছবিটি নিয়ে বলেন, ঈদের আগ পর্যন্ত টানা সময় নিয়েছি মাহির। ১৮ই জুন থেকে উত্তরা ও আশুলিয়ায় এ ছবির কাজ করবো। এ ছবিতে মাহিকে একজন সুপার মডেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এতে মাহির বিপরীতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী। কাজটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code