দক্ষিণ সুরমায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬

দক্ষিণ সুরমায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

Manual2 Ad Code

121
সুরমা মেইল নিউজ : সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় গাছের সাথে ঝুলন্ত ও মুখ বাধা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ রির্পোট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরাধরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুরমার পশ্চিম ধরাধরপুর সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে কাটাবাড়ি হাওরে করই গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশ উদ্ধারের সময় মুখ বাধা ছিল এবং গাছের নিচে জুতা রাখা ছিল। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code