দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী আহত, গাড়ী ভাংচুর

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী আহত, গাড়ী ভাংচুর

Manual4 Ad Code

22771

Manual7 Ad Code

সুরমা মেইল নিউজ : দক্ষিণ সুরমায় স্কুলে যাবার পথে সড়ক র্দুঘটনা স্টার লাইট স্কুল এন্ড কলেজের ১ম শ্রেণীর এক স্কুল ছাত্রী আহত হয়েছে।মঙ্গলবার (৩১ মে) সকাল ৯ টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের মোমিনখলা এলাকায় র্দুঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলেও ট্রাকটি (ঢাকা মেট্রো ট- ১৬-৭৪৬৬) আটক করে জনতা।

Manual3 Ad Code

দুর্ঘটনায় আহত স্কুল ছাত্রীর নাম মারজানা জান্নাত (৮), সে দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকার শাকিল আহমদ মুন্নার মেয়ে।

স্থানীয়রা জানান- একটি মালবাহী ট্রাক ফেঞ্চুগঞ্জ থেকে সিলেট আসার পথে মোমিনখলা নামক স্থানে এলে রাস্তার বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্কুল ছাত্রীকে চাপা দেয়। ট্রাকরে ধাক্কা খেয়ে স্কুল ছাত্রী জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় জরুরী ভিত্তিতে স্কুলে শিক্ষক তাকে হাসপাতালে নিয়ে যান। পরে স্থানীয় লোকজন গাড়ী থামালে চালক পালিয়ে যায়।

এ সময় উত্তেজিত জনতা ও শিক্ষার্থীরা রাস্তার উপর অবৈধ ভাবে পাকিং করে ৩টি ট্রাক ভাংচুর করে এবং সড়ক অবরোধ করেন। দুর্ঘটনার পর স্টার লাইট স্কুলের শিক্ষার্থীদের ছুটী দিয়ে দেন প্রধান শিক্ষক। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং ট্রাক জব্দ করে।

Manual3 Ad Code

স্থানীয়রা আরো জানান, প্রতিদিন দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর গাড়ি অবৈধ ভাবে পাকিং করে রাখা হয়। ড্রাইভারা রাস্তার উপর গাড়ি রেখে চলে যায়। প্রতিদিন এ রকম ছোট বড় র্দুঘটনা ঘটে। সেই সাথে সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট লেগে থাকে। এব্যাপারে পত্র-পত্রিকায় বিভিন্ন সময় সংবাদ ও ছবি প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন কার্যকরি পদক্ষেপ নেয়া হয় না।

Manual7 Ad Code

সড়ক দুর্ঘটনার ব্যাপারে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা জানান- দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্ত্বর থেকে শিববাড়ি পর্যন্ত রাস্তার উপর গাড়ি পাকিং করে রাখা হয় যা বেআইনি। আমি এ ব্যাপারে দক্ষিণ সুরমার থানার সহকারি পুলিশ কমিশনারকে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code