সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেটের দক্ষিণ সুরমার দাউদপুর এলাকা থেকে ভারতীয় মদসহ ৩ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে ১৩০ বোতল ও প্রাইভেট কারসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেটের মো. আমির আলী (১৮), মো. খোকন (১৬), মো. জলিল আহম্মেদ (২৪)।
বৃহস্পতিবার র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১১টায় দক্ষিণ সুরমা ঢাকা-সিলেট মহাসড়কে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে একটি প্রাইভেট কার তল্লাসী চালায়। তল্লাসীকালে গাড়ি থেকে ১৩০ বোতল ভারতীয় হুইস্কি মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করে। এ সময় ৩জনকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি