দলীয় পরিচয়ে যেন কোনো ধর্ষক পার না পায় : জামায়াত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, জুন ১৩, ২০১৬

দলীয় পরিচয়ে যেন কোনো ধর্ষক পার না পায় : জামায়াত

Manual6 Ad Code

download (7)সুরমা মেইল নিউজ : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক মা ও তার মেয়েকে জোর পূর্বক ট্রলারে উঠিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সোমবার (১৩ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ এ দাবি জানান।

বিবৃতিতে হামিদ আযাদ বলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক মা ও তার মেয়েকে জোর পূর্বক ট্রলারে উঠিয়ে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুর্বৃত্ত লম্পটদের পালাক্রমে ধর্ষণ করার ঘটনার দ্বারাই প্রমাণিত হচ্ছে যে, দেশে আজ কারো জানমাল ও ইজ্জত-আব্রুর কোন নিরাপত্তা নেই। দেশে বর্তমানে যে অস্থিরতা ও নৈরাজ্যজনক অবস্থা বিরাজ করছে তারই প্রমাণ বহন করছে পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুর্বৃত্তদের হিন্দু সম্প্রদায়ের এক মা এবং তার মেয়েকে পালাক্রমে ধর্ষণের ঘটনা।

Manual4 Ad Code

তিনি বলেন- ধর্ষণের অভিযোগে ট্রলার থেকে স্থানীয় জেলেরা নূর আলম নামক স্বেচ্ছাসেবক লীগের একজন নেতাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছে। ধর্ষণকারীরা সকলেই যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী। সারাদেশে অহরহ যে সব ঘটনা ঘটছে পটুয়াখালীর বাউফলে মা ও মেয়েকে ধর্ষণের ঘটনা তারই একটি উদাহরণ মাত্র। দেশের মানুষ বর্তমানে জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং উদ্বিগ্ন।

Manual2 Ad Code

জামায়াত নেতা বলেন- ক্ষমতায় থাকাকালে অতীতেও আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালিয়ে তাদের বাড়ি-ঘর, জমাজমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে এবং বহু নারীর সম্ভ্রম নষ্ট করেছে। বর্তমানেও তারা এ সব অপকর্মে চরম বেপরোয়া। পটুয়াখালীর বাউফলে সংঘটিত ধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে আইনের আওতায় এনে দুর্বৃত্ত লম্পটদের উপযুক্ত কঠোর শাস্তি প্রদান করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিচ্ছি যে, কেউ যেন দলীয় পরিচয় ব্যবহার করে পার পেয়ে না যায়।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code