সিলেট ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, মে ৩, ২০১৭
বিনোদন ডেস্ক :: বলিউড ভাইজান সালমান খানের কথিত প্রেমিকা হিসেবে লুলিয়া ভান্টুরের নাম এখন সবাই জানেন। ভারতের মুম্বাইকেও নিজ শহর বলে মনে করেন এই রোমানিয়ান সুন্দরী। সালমানের সঙ্গে সম্পর্কটাকে স্রেফ বন্ধুত্ব বলে উড়িয়ে দিলেও বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডে তাদের দুজনের সম্পর্কের গভীরতা আঁচ করে ফেলেছে বলিউডবাসী।
তবে এবার সেই ধারণায় আরেকটু ঘি ঢেলে দিলো নতুন একটি গুঞ্জন। শোনা যাচ্ছে বলিউডের ছবিতে অভিষেক হতে যাচ্ছে লুলিয়ার। তাও আবার খোদ তার প্রেমিক সালমান খানের ‘দাবাং-থ্রি’ ছবির মাধ্যমে। সম্প্রতি বলিউডভিত্তিক একটি জনপ্রিয় ম্যাগাজিনে এমন তথ্য প্রকাশ করেছে।
ম্যাগাজিনটিতে জানানো হয়েছে যে, আরবাজ খান পরিচালিত ‘দাবাং-থ্রি’ ছবিতে একটু গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লুলিয়াকে।
উল্লেখ্য, ‘দাবাং’ ও ‘দাবাং-টু’ ছবি দু’টো বক্স অফিসে দারুণ সাফল্য পাওয়ার পর এর তৃতীয় কিস্তি তথা ‘দাবাং-থ্রি’ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিলো। এদিকে, সালমান খান বর্তমানে তার ‘টিউবলাইট’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি