দারুণ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৫

দারুণ জয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ

Manual2 Ad Code

খেলাধুলা ডেস্ক :
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক নর্দার্ন টেরিটরিকে ২২ রানে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখলো বাংলাদেশ ‘এ’ দল। চার ম্যাচে এটি সোহানদের দ্বিতীয় জয়, ফলে তাদের পয়েন্ট এখন ৪। টুর্নামেন্টে এখনও বাকি রয়েছে দুইটি ম্যাচ। তাই শেষ চারে ওঠার সুযোগ আছে তাদের সামনে।

 

প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ হেরেছিল পাকিস্তান শাহিনসের কাছে। এরপর নেপাল জাতীয় দলের বিপক্ষে জিতলেও পারের ম্যাচে তারা হেরে যায় পার্থ স্কার্চার্স একাডেমির কাছে। আজ নর্দার্ন টেরিটরি স্ট্রাইককে হারিয়ে জয়ের ধারায় ফিরেছেন নুরুল হাসান সোহানরা।

Manual7 Ad Code

 

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ‘এ’ দল তুলেছিল ১৭২ রান। ফিফটিহীন বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান আসে আফিফ হোসেনের ব্যাটে। ওয়ানডে মেজাজে খেলে তিনি ৪০ বলে এই ইনিংসে অপরাজিত ছিলেন। এছাড়া সোহানের ৩৫ ও জিসানের ৩০ এবং ইয়াসিরের ২২ রানে বাংলাদেশে দল চ্যালেঞ্জিং সংগ্রহ করে।

Manual4 Ad Code

 

জবাবে খেলতে নেমে ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নর্দার্ন টেরিটরি। সেখান থেকে আর বের হতে পারেনি দলটি। স্বাগতিক দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৪৮ রান করেন জর্ডান সিল্ক। ৪৩ করেন কনর ক্যারোল।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

বল হাতে ২টি করে উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code