সিলেট ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৭
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র আওয়ামী লীগে দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহত হওয়ার ঘটনায় ৩৯ জনকে আসামী করে একটি হত্যা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা একরার হোসেন বাদী হয়ে দিরাই থানায় এই মামলাটি দায়ের করেন।
মামলায় আসামী করা হয়েছে, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক ও দিরাই পৌর মেয়র মোশারফ হোসেন ও দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারসহ ৩৯ জন।
গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের জারলিয়া জলমহাল দখল নিয়ে এই স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। এতে একরার হোসেন পক্ষের তিন জন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন আরও পাঁচ জন।
দিরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জলিল জানান, একরার হোসেনের দুপুরে ৩৯ জনকে আসামমী করে একটি হত্যা মামলার এজাহার থানায় জমা দিয়েছেন।
এদিকে, একই ঘটনায় ধনঞ্জয় দাস বাদী হয়ে আরও ২৯ জনকে আসামী করে থানায় লুটপাটের অপর একটি মামলা দায়ের করেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি