দিরাই ‍আ’লীগের সম্মেলনে সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

দিরাই ‍আ’লীগের সম্মেলনে সংঘর্ষ: নিহত ১, আহত ৩০

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার দিরাইয়ে ‍উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দলটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজন নিহত ও আহত হয়েছেন অন্তত ২৫/৩০ জন।

 

নিহত আজমল হোসেন চৌধুরী কুলঞ্জ গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

 

Manual8 Ad Code

সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থলে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই ঘণ্টা পর আবার সম্মলন শুরু হয়।

 

Manual7 Ad Code

সম্মেলনে উপস্থিত কয়েকজন জানান, আজমল হোসেন চৌধুরী ও তার ভাগ্নে রহমত আলী একসাথে সম্মেলনে ছিলেন। হঠাৎ ইট আজমল হোসেনের উপর দুটি ইটের ঢিল এসে পড়লে তিনি আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গেলে তার অবস্থার অবনতি হয়। এক পর্যায়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

Manual7 Ad Code

 

সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক পৌর মেয়র মোশারফ মিয়ার নেতৃত্বে সম্মেলন শুরু হলে বিক্ষোভ মিছিল নিয়ে মঞ্চের সামনে এসে কেন্দ্রীয় নেতাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তারা চেয়ার হাতে নিয়ে নিজেদের রক্ষা করেন। পরে পুলিশ এসে তাদের মঞ্চ থেকে নামিয়ে নিয়ে যায়। এসময় মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সুনামগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code