দিল্লিতে এবার মুসলমান সাংসদের গায়ে কালি

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০১৫

দিল্লিতে এবার মুসলমান সাংসদের গায়ে কালি

Manual3 Ad Code

sibsena

সুরমা মেইলঃ বিজেপি নেতার মুখে কালি মাখানোর দুই সপ্তাহ যেতে না যেতেই দিল্লিতে আবারও এক মুসলমান সাংসদের গায়ে কালি মাখিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিল্লিতে তিন অজ্ঞাত ব্যক্তি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের স্বতন্ত্র সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের গায়ে কালি ছিটিয়ে দেয়।

Manual7 Ad Code

দিল্লি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার রশিদ বলেন, মানুষ পাকিস্তানের তালেবান হয়ে যাওয়ার কথা বলে। অথচ দেখুন ভারতে কী হচ্ছে… ইঞ্জিনিয়ার রশিদের গায়ে কালি মাখানোতে কিছুই পাল্টে যাবে না।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, কুলকার্নির সঙ্গে যা ঘটেছে আজ আমারও একই অবস্থা হলো।

Manual8 Ad Code

এএনআই জানিয়েছে, বিষ্ণুগুপ্তের নেতৃত্বাধীন কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা ইঞ্জিনিয়ার রশিদের গায়ে কালি মারার দায় স্বীকার করেছে।  গরুর মাংস খাওয়ার পার্টিতে অংশ নেওয়ায় তাকে কালি লেপন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পিটিআই জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

Manual3 Ad Code

এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদের বইয়ের উদ্বোধন অনুষ্ঠান ভারতে আয়োজন করায় বিজেপি নেতা সুধীন্দ্র কুলকার্নির গায়ে কালি মাখিয়ে দেয়। যদিও কালি মাখা অবস্থায় তিনি বইয়ের উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code