দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
দিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে এক ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

 

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণ ঘটে। এতটাই শক্তিশালী ছিল যে আশপাশের তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায় ও ভয়াবহ ক্ষতি হয় বলে জানিয়েছে এনডিটিভি।

Manual7 Ad Code

 

দিল্লি পুলিশ সূত্র বরাত এনডিটিভি জানায়, ‘এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।’ আহতদের লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করা হয়।

Manual1 Ad Code

 

বিস্ফোরণের পর মুম্বাই, জয়পুর, উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের ধারণ করা দৃশ্যে দেখা গেছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে, একটি গাড়ি পুরোপুরি বিধ্বস্ত, আরেকটির উইন্ডস্ক্রিন ভেঙে গেছে এবং মাটিতে পড়ে আছে দেহ।

 

Manual8 Ad Code

দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট জানায়, ‘লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নম্বর ১–এর কাছে একটি গাড়িতে বিস্ফোরণের কল আসে।’

 

ঘটনাস্থলে প্রায় ২০টি দমকল গাড়ি পাঠানো হয় এবং পুরো এলাকা কর্ডন করে ফেলা হয়েছে। এলাকা সাধারণত পর্যটকে ভরপুর থাকে।

 

বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। ফরেনসিক ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে, বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণের জন্য।

 

উল্লেখ্য, লাল কেল্লা ভারতের রাজধানী দিল্লির পুরোনো এলাকায় অবস্থিত এবং এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code