দীর্ঘ গুঞ্জনের অবসান, সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৫

দীর্ঘ গুঞ্জনের অবসান, সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকার গুলশানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

 

মনোনয়ন ঘোষণার প্রথম দফায় সিলেট-৪ ও সিলেট-৫ আসন খালি থাকায় জেলাজুড়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।

 

Manual4 Ad Code

বিভিন্ন সূত্রে জানা গেছে, সে সময় আরিফুল হক ঢাকা গিয়ে দলের নীতিনির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠক করেন। পরে সিলেটে ফিরে নিজ উদ্যোগে সিলেট-৪ আসনের সম্ভাব্যপ্রার্থী হিসেবে প্রচারণা চালাতে থাকেন।

 

Manual1 Ad Code

অন্যদিকে এ আসনে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী গোয়াইনঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান হাকিম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানসহ আরও কয়েকজন সক্রিয় ছিলেন। তাদের কর্মী-সমর্থকেরা আরিফুল হকের প্রার্থিতার বিরুদ্ধে প্রচারণাও চালিয়েছেন।

 

Manual4 Ad Code

শেষ পর্যন্ত বৃহস্পতিবার বিকেলে দলের মহাসচিব সিলেট-৪ আসনের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করলে তাকে ঘিরে থাকা অনিশ্চয়তা কেটে যায়। মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা স্বস্তি প্রকাশ করেন এবং আনন্দ মিছিলে যোগ দেন।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code