দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট জেলা-মহানগর ছাত্রদলের…….

প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৬

দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট জেলা-মহানগর ছাত্রদলের…….

Manual3 Ad Code

downloadসুরমা মেইল নিউজ : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার (২৯ এপ্রিল) রাত ৯টায় কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারি বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। তবে ঠিক কতো সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি জানাতে পারেননি। একটি সূত্র জানিয়েছে, জেলা ছাত্রদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি এবং মহানগর ছাত্রদলের ২৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাঈদ আহমদকে সভাপতি ও রাহাত চৌধুরী মুন্নাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্যের জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। অন্যদিকে নুরুল আলম সিদ্দিকী খালেদকে সভাপতি ও আবু সালেহ মো. লোকমানকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে ৮ সদস্য বিশিষ্ট মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code