দুইয়ে সাকিব, জায়গা নেই মুস্তাফিজের

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মে ১৭, ২০১৬

দুইয়ে সাকিব, জায়গা নেই মুস্তাফিজের

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পরই নিজের জাত চিনিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৯টি ওয়ানডে ম্যাচে প্রতিনিধিত্ব করে নামের পাশে যোগ করেছেন ২৬টি উইকেট। তার পরও আইসিসির সদ্য প্রকাশিত ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা পাননি বাংলাদেশের কাটার বয়! ৫০২ রেটিং নিয়ে মুস্তাফিজ রয়েছেন তালিকার ৪৭তম অবস্থানে।

Manual5 Ad Code

তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান রয়েছেন ওই তালিকার দ্বিতীয় স্থানে। বিশ্বসেরা অলরাউন্ডারের রেটিং ৬৯৯। ওডিআই বোলারদের মধ্যে শীর্ষে আছেন আইপিএলে মুস্তাফিজের সতীর্থ ট্রেন্ট বোল্ট। কিউই এই বোলারের সংগ্রহ ৭৩১ রেটিং।

Manual5 Ad Code

এদিকে ওয়ানডেতে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে রয়েছেন সাকিব। তবে টেস্ট ও টি২০র তালিকায় রয়েছেন দ্বিতীয় সেরা অলরাউন্ডার হিসেবে। টেস্টের সেরা অলরাউন্ডার ভারতের রবিচন্দ্রন অশ্বিন। টি২০ থেকে অবসর নিলেও শেন ওয়াটসনের নামটি এখনো এই ফরম্যাটের সেরা অলরাউন্ডারের তালিকায় সবার ওপরেই রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code