দুদকের শুনানিতে হবিগঞ্জ বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৫

দুদকের শুনানিতে হবিগঞ্জ বিআরটিএ পরিদর্শক বরখাস্ত

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
দুদকের গণশুনানিতে ঘুষ গ্রহণের অভিযোগে হবিগঞ্জ বিআরটির সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

 

Manual4 Ad Code

সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতির বিরুদ্ধে গণশুনানি অনুষ্ঠানে ঘুষ গ্রহণের অভিযোগে তাকে বহিষ্কারের আদেশ দেন প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন।



এ সময় দুদক চেয়ারম্যান বলেন, সেবাদাতা এবং সেবাগ্রহীতা সবাই আমরা রাষ্ট্রের নাগরিক। সেবাদাতার অনেক সীমাবদ্ধতা থাকে। আবার সেবাগ্রহীতার অনেক সমস্যা থাকে যা সেবাদাতারা বোঝেন না। সেবাদাতা ও সেবাগ্রহীতার মেলবন্ধনের জন্য আজকের গণশুনানি। সেবা গ্রহীতার যে অভিযোগ রয়েছে আমরা তা সমাধানের চেষ্টা করব।

Manual7 Ad Code

 

জানা গেছে, হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিকালে এক ট্রাকচালক তার কাছে থেকে ৪ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ আনেন হবিগঞ্জ বিআরটিএর সহকারী মোটরযান পরিদর্শক আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ সময় আশরাফুল ইসলাম সন্তোষজনক কোনো ধরনের জবাব দিতে না পারায় তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেনে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

 

সোমবার জেলার বিভিন্ন উপজেলার সেবাগ্রহীতা ৮৫টি অভিযোগের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সময়কালে সেবাগ্রহীতার অভিযোগের বিষয়ে ব্যাখা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

Manual1 Ad Code

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- দুদকের কমিশনার (তদন্ত) মিয়া মুহাম্মদ আলী আকবার আজিজী, দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code