সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৫ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
বিনোদন ডেস্ক : শারীরিক গড়ন নিয়ে তারকাদের অনেক কথা শুনতে হয়। একই ঘটনা ঘটে তাদের পোশাকের ক্ষেত্রেও। সম্প্রতি বিকিনি পরে সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় টিভি অভিনেত্রী সোনারিকা ভাদুরিয়া।
ভারতীয় টিভি চ্যানেল লাইফওকে-তে সপ্তাহে প্রতি সোম থেকে শুক্রবার প্রচারিত হয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘দেবও কে দেব মহাদেব’। এ সিরিয়ালে দেবী পার্বতী চরিত্রে অভিনয় করেন সোনারিকা।
সম্প্রতি এ অভিনেত্রী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিকিনি পরিহিত কিছু ছবি পোস্ট করেন। তারপর থেকেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। তার বিরুদ্ধে প্রশ্ন উঠেছে, যিনি দেবী চরিত্রে অভিনয় করছেন তিনি কীভাবে বিকিনি পরা ছবি পোস্ট করেন? তার পোস্টকৃত ছবিতে অনেক বাজে মন্তব্যও করেন অনেকে।
এ বিষয়ে পরবর্তীতে অবশ্য একটি পোস্ট করেছেন এ অভিনেত্রী। তিনি সেখানে লেখেন, আমি জানি না কী ধরনের পৃথিবীতে বাস করি? পশ্চিমা দেশগুলোতে যেখানে বডি শেমিংয়ের বিরুদ্ধে আন্দোলন করা হয় আর এখানে একজন মেয়ে বিকিনি পরেছে এ জন্য অপরাধ বলে গণ্য করে বডি শেমিংকে উস্কে দেওয়া হচ্ছে। যেভাবে আমাকে গালাগাল করা হচ্ছিল তা আমি সহ্য করতে পারছিলাম না। আমি এগুলো এড়িয়ে যেতে পারতাম কিন্তু এ রকম নেতিবাচক বিষয় এড়িয়ে যাওয়ার মতো পরিপক্ক হয়ে উঠিনি এখনও।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি