দেশবাসীকে খালেদার ঈদ শুভেচ্ছা  

প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০১৬

দেশবাসীকে খালেদার ঈদ শুভেচ্ছা   

Manual6 Ad Code

download

Manual8 Ad Code

সুরমা মেইল নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে তাদের সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করেন তিনি।

সোমবার (০৪ জুলাই) দুপুরে গণমাধ্যমে ঈদুল ফিতর উপলক্ষে দেয়া এক বাণীতে এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান বেগম জিয়া।

বাণীতে বিএনপি চেয়ারপারসন বলেন, বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। উৎসব মানুষের আনন্দময় স্বত্তার জাগরণ ঘটায়। তার আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। ঈদুল ফিতরের উৎসবে সমাজের সকল ভেদরেখা ও সীমানা অতিক্রম করে মানুষে মানুষে মহামিলন ঘটায় এবং সৃষ্টি করে পরষ্পরের প্রতি আন্তরিক শুভেচ্ছাবোধ। ধনী-গরিব, উচু-নিচু নির্বিশেষে সকল মানুষকে এক কাতারে দাঁড় করায়।

Manual7 Ad Code

তিনি আরো বলেন, হানাহানি, হিংসা, বিদ্বেষ ও তিক্ততার গ্লানি থেকে মানুষের মনকে এক স্বর্গীয় শান্তি ও সম্প্রীতির চেতনা দান করে ঈদুল ফিতরের উৎসব। তাই এই উৎসবের দিনে প্রতিটি মুসলমান নর-নারী  সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দকে একত্রে উপভোগ করতে হবে।

খালেদা জিয়া বলেন, ঈদুল ফিতর নির্মল আনন্দ উৎসবের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ মর্মবাণী মানবজাতির কাছে পৌছে দেয়। তা হচ্ছে, সকলের তরে সকলের আমরা’। এই মর্মবাণী মানসিক কদর্য, অন্যায় ও নিষ্ঠুর সামাজিক অসাম্যকে অতিক্রম করে এক নিবিড় ভাতৃত্ববোধের প্রেরণা জাগায়। আর এই প্রেরণায় উদ্দীপ্ত হয়ে সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসেবে আমাদের কর্তব্য।

Manual4 Ad Code

তিনি বলেন, চাঁদাবাজির জুলুম ও সন্ত্রাসের নানা ডালপালা এবং জিনিসপত্রের অভিঘাত সত্ত্বেও ঈদ আমাদের জাতীয় জীবনে সংস্কৃতির দ্যোতক, আবহমান কাল থেকে শুভেচ্ছা ও আনন্দের আদান-প্রদান।

Manual7 Ad Code

বিএনপি প্রধান বলেন, ব্যক্তি জীবনকে সুন্দর, পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানদের মাসব্যাপী সিয়াম সাধনার পর অনাবিল আনন্দের বার্তা নিয়ে ঈদুল ফিতর সমাগত। ঈদুল ফিতরের এই দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মোনাজাত করি বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য।

এদিকে, এক পৃথক বাণীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে তাদের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অপর এক বিবৃতিতে ২০ দলীয় জোট শরিক বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দেশবাসীসহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে ভেদাভেদ ভুলে পবিত্র ঈদুল ফিতরে দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code