দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ, মে ৩০, ২০১৬

দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী আটক

Manual5 Ad Code

images (2)

সুরমা মেইল নিউজ : রাজধানীর শেরেবাংলা নগর ও বনানী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের হেফাজত থেকে ছুরি, চাকু, চাপাতি ও ককটেল উদ্ধার করা হয়। সোমবার (৩০ মে) সকালে তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার ডিসি মাসুদুর রহমান।

Manual4 Ad Code

তিনি জানান- রোববার দিবাগত রাতে শেরেবাংলা নগর থানাধীন চক্ষু হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশ। আটকরা হল-লিটন ও রুপক হোসেন। এ সময় তাদের হেফাজত হতে ৩২টি ককটেল উদ্ধার করা হয়। শেরেবাংলা নগর থানার এএসআই আতাউর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Manual4 Ad Code

এরআগে, ওই রাতেই বনানী থানাধীন আর্মি স্টেডিয়ামস্থ নিউ এয়ারপোর্ট রোডে অভিযান পরিচালনা করে ৪ ছিনতাইকারীকে আটক করে বনানী থানা পুলিশ। এরা হল- রুবেল, সাইদুল, জয়নাল ও আব্দুল হক। এ সময় তাদের হেফাজত হতে ১টি চাপাতি, ১টি চাকু ও ১টি ছোরা উদ্ধার করা হয়। বনানী নগর পুলিশ ফাঁড়ির এএসআই সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code