সিলেট ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, মার্চ ৪, ২০১৭
আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যোগে “জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার” এই শ্লে¬াগানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় সমূহে পৃথক মাদক বিরোধী র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ দেলওয়ার হোসেন বলেছেন, আলোকিত সমাজ বিনির্মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও আরো গতিশীল করতে জনগণের সহযোগিতা একান্তই প্রয়োজন। সারা দেশে কমিউনিটি পুলিশিংয়ের সহযোগিতায় আইনশৃঙ্খলা আগের তুলনায় এখন অনেকটা স্বাভাবিক হয়েছে।
শনিবার সকাল ১১টায় গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ে পুলিশই জনতা-জনতাই পুলিশ এই শ্লোগানকেও সামনে রেখে গোয়াইনঘাট থানা পুলিশের উদ্যেগে আয়োজিত মাধক বিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
ওসি (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সরদার ও সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান’র যৌথ পরিচালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ তপন কৃষ্ণ দে, মো. সেলিম উল¬াহ, সরোয়ার হোসেন বকুল, যুবলীগ নেতা নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমদ, গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক সোহেল আহমদ প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সমাজসেবী হাজি আব্দুস শহিদ, বিদ্যালয় অভিভাবক প্রতিনিধি বদরুল ইসলাম,শিক্ষক বেলাল আহমদ, রুহুল আমিন, ইব্রাহিম খলিল, বৃহত্তর জৈন্তা ইলেক্ট্রনিক্স মিডিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হুমায়ুন আহমেদ, অর্থ সম্পাদক মনসুর আলম প্রমুখ।
অপরদিকে, বেলা ৩টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয়ে এ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে। পৃথক র্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন থানার ওসি মো. দেলওয়ার হোসেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি