সিলেট ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৬
ঠাকুরগাঁও প্রতিনিধি:
দেশের তিস্তা-পদ্মাসহ অভিন্ন সব নদীতে ভারতের কাছে পানির হিস্যা আদায় করবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি, যদি বিএনপি ক্ষমতায় আসে- এ বিষয়ে কী করা হবে? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমাদের জনগণের সঙ্গে কমিটমেন্ট (অঙ্গিকার) আছে। তিস্তা, পদ্মাসহ অভিন্ন যত নদী আছে, সবগুলোর ব্যাপারে আমরা ভারতের সঙ্গে অ্যাঙ্গেজ করব। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করব।
সরকারের ব্যর্থতার কারণে দেশে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি হয়েছে বলে মনে করেন না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব।
তিনি বলেন, আমরা আশাবাদী যে নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত করবে, ভালো করবে।
বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশের ক্রিকেটারকে অপমান করা হয়েছে। মানে আমাদের দেশকে অপমান করা হয়েছে। ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তের সঙ্গে একমত। কিন্তু একই সঙ্গে মনে করি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা উত্তম।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি