সিলেট ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : দেশের কৃষকরা যখন আত্মহত্যা করছেন তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার দুই বছর পূর্তি উদযাপনে ব্যস্ত। মোদি সরকারের দুই বছর পূর্তি উদযাপনের সমালোচনা করে দেশটির বিরোধী দল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী শনিবার এ অভিযোগ করেছেন। খবর হিন্দুস্তান টাইমসের।
নয়াদিল্লিতে কংগ্রেসের এক আলোর মিছিলে রাহুল গান্ধী বলেন, দেশের সর্বত্র খরা। কৃষকরা আত্মহত্যা করছেন, কিন্তু ইন্ডিয়া গেটে বলিউডের স্টারদের নিয়ে মোদি উদযাপনে ব্যস্ত।
দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতার দুই বছর উদযাপনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়া গেটে। বিজেপির এই অনুষ্ঠান পরিচালনা করছেন অভিনেতা আর মাধভন। এতে অংশ নিয়েছেন বলিউডের বিগ বি খ্যাত অমিতাভ বচ্চন, অভিনেত্রী রাভিনা ট্যান্ডন, মাধুরী দিক্ষিতসহ আরো অনেকেই।
বিজেপির তীব্র সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, বিজেপির দলীয় রাজনীতিতে কে ক্ষতিগ্রস্ত হয়েছে? কৃষকরা, যারা ক্ষুদ্র ব্যবসা করছেন।
তিনি বলেন, মহাত্মা গান্ধীর আদর্শের ওপর ভিত্তি করে আমি রাজনীতি করি, আমি কখনো ভুলের রাজনীতি করতে পারি না, মিথ্যা প্রতিশ্রুতি করতে পারি না। এই দেশে মিথ্যা দিয়ে উন্নতি হবে না। আমাদের দল এবং কর্মীরা নিজেদের জন্য কাজ করেন না, তারা জনগণের জন্য কাজ করেন।
কংগ্রেসের এই সহ-সভাপতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমালোচনা করে বলেন, ভারতের উন্নতির জন্য মিথ্যা এবং অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে প্রয়োজন জনগণের জন্য কাজ করা। কেজরিওয়াল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু ক্ষমতায় আসার পর সব ধরনের প্রতিশ্রুতি ভুলে গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি