দেশের মানুষ খাদিজার সঙ্গে, বিচার বিলম্ব করার সুযোগ নেই

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

দেশের মানুষ খাদিজার সঙ্গে, বিচার বিলম্ব করার সুযোগ নেই

Manual3 Ad Code

নিজস্ব সংবাদদাতা :: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের বাড়িতে গিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে সদর উপজেলার হাউসা গ্রামে খাদিজার বাড়িতে যান তিনি।

Manual7 Ad Code

এসময় খাদিজার বাবা-মাকে শান্তনা দিয়ে তিনি বলেন, দেশের মানুষ খাদিজার সঙ্গে আছে, সেই বিচার বিলম্ব করার সুযোগ দেবেনা। বদরুলের শাস্তি নিশ্চিত করতে জনগণ রাজপথেই থাকবে।

তিনি আরো বলেন, বিলম্বিত বিচার মূলত বিচার না হওয়ার সামিল। খাদিজার বিচার প্রাপ্তিতে বিলম্ব হলে এদেশের কোন মা ক্ষমা করবেন না। এজন্য ছাত্রলীগ নেতা বদরুল ও তার প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সরকারকেই প্রমাণ করতে হবে বদরুল নিজ দলের হলেও সে অপরাধী।

Manual6 Ad Code

এসময় খাদিজার বড় ভাই শাহিনের কাছ থেকে স্কয়ারে চিকিৎসাধীন খাদিজার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম তারেক কালাম, বর্তমান সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেম, খন্দকার মালিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহবুব উর রহমান, মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি বশির উদ্দিন মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ওয়ারিছ আলী, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি মুরাদ হোসেন ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রকিব প্রমুখ।

উল্লেখ্য, গত (৩ অক্টোবর) সোমবার  সিলেট এমসি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে ফেরার পথে কলেজের পুকুর পাড়ে তাকে চাপাতি দিয়ে কোপায় ছাত্রলীগ নেতা বদরুল আলম। বর্তমানে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসা চলছে খাদিজার।

Manual6 Ad Code

এ ঘটনার পরই ছাত্ররা বদরুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে খাদিজার চাচা বাদি হয়ে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।  আদালতে এ ঘটনায় ১৬৪ধারায় স্বীকারোক্তিও দিয়েছে বদরুল।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code