দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আ.লীগ : মির্জা ফখরুল 

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আ.লীগ : মির্জা ফখরুল 

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে নতুন করে যে ষড়যন্ত্র ও চক্রান্তের সৃষ্টি হয়েছে এতে মাথা নত না করে জনগনের একটি সরকার প্রতিষ্ঠা করতে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে।

 

Manual2 Ad Code

শনিবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট অবৈধ আওয়ামীলীগ সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পালিয়েছে৷ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে৷ অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে ৷ আওয়ামীলীগ যখনি ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থেকেছে৷

 

১৯৭৫ সালের আগে আওয়ামীলীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ৭৫ সালের আগে আওয়ামীলীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দূর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সাথে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন৷

 

মির্জা ফখরুল বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে ছাত্রদল অনেক ত্যাগ তিতিক্ষা সোহ্য করেছ৷ মামলা-মোকদ্দমার স্বীকার হয়েছ। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি৷ এখন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গোড়ে তোলার এবং আজকের এ ছাত্ররাই তা পারবে আমি বিশ্বাস করি৷

 

এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ন সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েস সহ জেলা-উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/এমআই)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code