দেশের সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়া হবে : শেখ হাসিনা

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬

দেশের সব জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়া হবে : শেখ হাসিনা

Manual7 Ad Code

sylhet pic
সুরমা মেইল নিউজ : শিক্ষাকে বর্তমান আওয়ামীলীগ সরকার খুব বেশি গুরুত্ব দিয়ে থাকে। সেজন্য বাজেটে শিক্ষা খাতে বেশি বরাদ্দ থাকে এবং অর্থের কোনো অভাব হয় না। সরকারে পদক্ষেপের কারণে এখন সাক্ষরতার হার ৭১ শতাংশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ হার শতভাগ করবো। কারণ, শিক্ষা ছাড়া একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। ‘দেশের প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় গড়া হবে। সেই চিন্তা ও পদক্ষেপ বর্তমান সরকারের রয়েছে।‘যুগোপযোগী শিক্ষার প্রতি বর্তমান সরকারের দৃষ্টি রয়েছে। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের ছেলেমেয়েরা মেধাবী। তাদের মেধা বিকাশের সব চেষ্টা করছে সরকার।’ তিনি বলেন, ‘দেশের যেসব জেলায় সরকারি কলেজ ও বিদ্যালয় নেই, সেসব জেলায় একটি করে সরকারি কলেজ ও বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’বর্তমান সরকার শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় সিলেটে শিক্ষার হার সবচেয়ে কম ছিল। সিলেটের শিক্ষাকে এগিয়ে নিতে এখান থেকে শিক্ষামন্ত্রী করা হয়েছে। বর্তমানে সিলেট শিক্ষাক্ষেত্রে অনেক এগিয়ে গেছে।’অর্থমন্ত্রীর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি শিক্ষার জন্য আন্তরিক। শিক্ষাখাতে তিনি অর্থছাড়ে কার্পণ্য করেন না।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে আমরা ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করার টার্গেট নিই। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে শিক্ষার হার কমিয়ে দেয়। বর্তমানে আমরা আবারও শিক্ষার হার এগিয়ে নিচ্ছি।’ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।দেশের শিক্ষাকে এগিয়ে নিতে সাধারণের ভূমিকা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রাম বাংলায় বিত্তবানদের সাথে সাথে অনেক সাধারণ মানুষও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় এগিয়ে আসেন।’দেশের শিক্ষাকে আন্তর্জাতিক মানসম্মত পর্যায়ে উন্নীত করতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বেলা ২টা ৪০ মিনিটে সিলেট মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মদনমোহন কলেজকে সরকারী করণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ‘যেখানে অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী রয়েছেন, সেখানে মদনমোহন কলেজেকে সরকারী করেণে কোন বাধা আছে বলে আমি মনে করি না। ’প্রধান বিচারপতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অনেক কৃর্তী সন্তান এই কলেজে লেখা পড়া করেছেন। আর কলেজেরও টাকার কোন অভাব নেই। এই কলেজকে সরকারী করে নেব।’প্রাক্তন অর্থমন্ত্রী প্রয়াত শাহ এএমএস কিবরিয়াকে আবেগাপ্রুত কন্ঠে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৯৬ সালে কিবরিয়া আমাদের সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০০৫ সালে বিএনপি-জামায়াত তাকে হত্যা করে। তার আত্মার শান্তি কামনা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মো. সোহরাব হোসাইন, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দুবিকাশ দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code