দেশের সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন

প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৫

দেশের সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন

Manual4 Ad Code

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ।


সুরমামেইল ডেস্ক :
দেশের সরকারি কলেজগুলোর মান উন্নয়ন ও শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে মোট চারটি ক্যাটাগরিতে বিভক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

 

সোমবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৫ শাখা থেকে এ প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।

Manual7 Ad Code

 

প্রজ্ঞাপন অনুযায়ী, দেশে মোট সরকারি কলেজের সংখ্যা ৭০৮টি। এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ৮১টি কলেজ। এ ক্যাটাগরির কলেজগুলোতে শিক্ষার্থী সংখ্যা ৮ হাজারের বেশি এবং অনার্সের বিষয় ১০টির বেশি।

 

আর ‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থী সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি।

 

সবচেয়ে বেশি কলেজ রয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। এখানে রয়েছে ৪৪৬টি কলেজ। এ ক্যাটাগরিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় সাড়ে ৪ হাজার এবং অনার্সের বিষয় সংখ্যা ১ থেকে সর্বোচ্চ ৪টি।

Manual4 Ad Code

 

সবশেষে ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছে ১০৭টি সরকারি কলেজ, যেখানে শুধু উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অধ্যয়নের সুযোগ রয়েছে।

 

Manual5 Ad Code

চার ক্যাটাগরির কলেজের তালিকা দেখুন লিংকে…
govt-college-251125-01

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code