দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫

দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিবকে গুলি করে হত্যা

Manual4 Ad Code

যুবদল নেতা গোলাম কিবরিয়া। ছবি: সংগৃহীত

Manual5 Ad Code


সুরমামেইল ডেস্ক :
রাজধানীর পল্লবী এলাকায় গোলাম কিবরিয়া নামের এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

 

সোমবার (১৭ নভেম্বর) মিরপুর পল্লবী থানার পেছনে সি-ব্লক এলাকায় এই গুলির ঘটনা ঘটে। পরে লোকজন তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

রাত ৯টার দিকে গোলাম কিবরিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, সন্ধ্যায় পল্লবী থানা যুবদলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা গুলি করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারি দোকানে বসে ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া। এ সময় মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত আসে। পরে ওই তিন দুর্বৃত্ত দোকানের ভেতরে ঢুকে তাঁর মাথায়, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

এ সময় আশপাশের লোকজন একজন দুর্বৃত্তকে আটক করেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

 

পুলিশ জানায়, সন্ত্রাসী সোহেল ও তাঁর অনুসারীরা দোকানে ঢুকে সাত রাউন্ড গুলি করে। ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code