দোকান-মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, জুন ১১, ২০২৬

দোকান-মার্কেট খোলা থাকবে রাত ৯টা পর্যন্ত

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত সব ধরনের দোকান ও মার্কেট খোলা রাখা যাবে।

 

বৃহস্পতিবার (১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই নির্দেশনা আজ থেকেই কার্যকর হচ্ছে।

 

Manual7 Ad Code

বাংলাদেশ দোকান মালিক সমিতি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আজ (বৃহস্পতিবার) বেলা ১টা ২০ মিনিটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনকে টেলিফোনে সরকারের এই সিদ্ধান্তের কথা অবহিত করেন।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে সময় বাড়িয়ে দেওয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এক বিবৃতিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

Manual3 Ad Code

 

এ বিষয়ে জানতে চাওয়া হলে বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন এই সময়সূচি আজ বৃহস্পতিবার থেকেই দেশব্যাপী কার্যকর করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা- উভয় পক্ষই উপকৃত হবেন।

 

(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code