ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০১৬

ধর্মপাশায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Manual1 Ad Code

bojropat-3
সুরমা মেইল নিউজ : সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টার দিকে উপজেলার হাড়গুড় হাওরে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত, শের আলী (৩৫) উপজেলার সদর ইউনিয়নের নোয়াবন গ্রামের চান্দু মিয়ার ছেলে।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়- শের আলী ঐ দিন সকালে হাড়গুড় হাওরে কাজ করতে যায়। পরে আকস্মিক বজ্রপাতে শের আলী গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় সকাল ৯টার দিকে শের আলীকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ধর্মপাশা থানার ওসি গোলাম কিবরিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code