সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৯ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
সুরমা মেইল নিউজ : ধর্মহীন তথাকথিত ‘জাতীয়’ শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা আইন ২০১৬ বাতিলের দাবীতে “সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের” গৃহীত কর্মসূচি বাস্তবায়ন এবং আগামী ২ জুন বৃহস্পতিবার সিলেট বিভাগীয় গনসমাবেশের সাথে একাত্মতা ঘোষণা করেছে মাদানী কাফেলা বাংলাদেশ।
মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী এবং সেক্রেটারী মাওলানা সালেহ আহমদ শাহবাগী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, সংখ্যাগরিষ্ট মুসলমানের এই দেশে ইসলামী জনশক্তিকে উপেক্ষা করে বিশেষ মহলের এজেন্ডাবাস্তবায়নে যে শিক্ষানীতি প্রণিত তা কখনো ‘জাতীয়’ নীতি হতেপারেনা। দেশের সকল ইসলামী সংগঠন,আলেম উলামা,ধর্মপ্রাণ জনগনের বোধ বিশ্বাসের পরিপন্থী এই শিক্ষানীতি ও শিক্ষা আইন ২০১৬ অবিলম্বে বাতিলের দাবী জানানো হয়।
ধর্মহীন কোন শিক্ষানীতি এদেশের জনগন মেনেনিবেনা। নেতৃবৃন্দ আরো বলেন, দেশের সমমনা ৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত “সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্যের” দাবীর সাথে একমতপোষণ করে ‘নাস্তিক্যবাদী’ এই শিক্ষানীতির বিরোদ্ধে দেশ ব্যাপী গণআন্দোলন গড়ে তোলা সকলের ঈমানী দায়িত্ব।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি