সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৬
স্পোর্টস ডেস্ক : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারালো, বাংলাদেশের বিপক্ষে এক রানের অকল্পনীয় জয় পেল, অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। এতো কিছুর পরেও সমর্থকদের মন জয় করতে পারলেন না মহেন্দ্র সিং ধোনিরা। উল্টো ধোনিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন স্বদেশী সমাজকর্মী।
হেলমেটে জাতীয় পতাকা লাগিয়ে বিপাকে পড়লনে কোহলি-যুবরাজরা। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের কথা উল্লেখ করে মোহালি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন সমাজকর্মী পি উলহাস। পি উলহাসের মতে দেশকে অপমান করেছেন ক্রিকেটাররা। তার ভাষ্য মতে, হেলমেটে জাতীয় পতাকার ছবি লাগানোটা বেআইনি। অনেক সময় দেখা যায়, মাঠেই থুতু ফেলছেন ক্রিকেটাররা আর পাশেই পড়ে রয়েছে জাতীয় পতাকা লাগানো হেলমেট। এটা নিয়ে আগেই অভিযোগ করেছিলেন উলহাস। পরে থানায় ডায়েরি করেন। এখন পর্যন্ত বিরাট কোহলিসহ ভারতীয় দলের অনেকেই হেলমেটে জাতীয় পতাকা লাগিয়ে মাঠে নামেন। কয়েকদিন আগ পর্যন্ত ধোনিও পতাকা ব্যবহার করতেন হেলমেটে; কিন্তু বর্তমানে তিনি বিসিসিআইর লোগো লাগানো হেলমেট ব্যবহার করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি