নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারী ৩৭ প্রতিষ্ঠান সিলগালা

প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, মার্চ ২, ২০১৭

নকল ও ভেজাল ওষুধ উৎপাদনকারী ৩৭ প্রতিষ্ঠান সিলগালা

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৬ সালে সারাদেশে নিম্নমান, নকল ও ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রয়ের দায়ে ৩৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০১৬ সালে সারাদেশে নিম্নমানের ও নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ১৬৯টি মামলা দায়ের করে ৬ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫৮ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং ৩৭টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ২০১৬ সালে নিম্নমানের ও নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রি করার দায়ে ড্রাগ কোর্টে ৪১টি এবং ম্যাজিস্ট্রেট কোর্টে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। ওই সময়ে আনুমানিক ১৭ কোটি টাকার নিম্নমানের ও নকল-ভেজাল ওষুধ জব্দ ও ধ্বংস করা হয়।

এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার জিএমপি (গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস) গাইডলাইন যথাযথভাবে অনুসরণ না করায় এবং ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনের দায়ে এ পর্যন্ত ৮৬টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িক বাতিল এবং ১৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স স্থায়ীভাবে বাতিল করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Manual7 Ad Code

স্বাস্থ্যমন্ত্রী এসময় জানান, বাংলাদেশের বাজারে নিম্নমানের ও নকল-ভেজাল ওষুধের পরিমাণ শতকরা ৩ থেকে ৫ ভাগ যা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক কম।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code