নগরবাসীকে মেয়র আরিফের বাংলা নববর্ষের শুভেচ্ছা

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭

নগরবাসীকে মেয়র আরিফের বাংলা নববর্ষের শুভেচ্ছা

Manual6 Ad Code

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বাংলা শুভ নববর্ষ উপলক্ষে নগরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র বলেন, পহেলা বৈশাখ আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অনন্য ধারায় সমৃদ্ধ।

Manual6 Ad Code

তিনি আরো বলেন, বর্ষবরণের চিরায়ত উৎসব আমাদের সংস্কৃতি অঙ্গনকে উজ্জীবিত করে। নিজস্ব সংস্কৃতির ক্রমবিকাশে এই ধারা অব্যাহত রেখে সাংস্কৃতিক অঙ্গনকে আরো গতিশীল করতে হবে। তবেই এ দেশের সাংস্কৃতিক ঐতিহ্য স্বমহিমায় সমুজ্জ্বল হয়ে থাকবে।

Manual1 Ad Code

সিটি মেয়র শুভ নববর্ষে বিগত বছরের দুঃখ-বেদনা, ব্যর্থতা-মালিন্য পিছনে ফেলে সকলকে নতুনভাবে জীবন শুরু করার আহবান জানান। একই সাথে আগামী দিনগুলোতে নগরবাসীর সার্বিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবা প্রদানে সকলের সহযোগিতা কামনা করেন সিটি মেয়র আরিফ।

তিনি শুভ নববর্ষে নগরবাসীর সার্বিক কল্যাণ, সুখ-সমৃদ্ধি এবং শান্তিময় জীবন কামনা করেন। -বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code