সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর মহাজনপট্টি এলাকাতে একটি দোকানের দখলকে কেন্দ্র করে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসয়ম রিয়াদ নামের একজন আহত হয়েছেন। শনিবার (১৮ জুন) দুপুরে মহাজন পট্টির মানিক মিয়া এন্ড সন্স নামের হার্ডওয়ার দোকানে এ ঘটনাটি ঘটে।
পুলিশ দোকানে তালা দিয়ে দু’পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছে।
কোতোয়ালি থানার এস আই অসিত দাস বলেন, মানিক মিয়া এন্ড সন্স এর মালিকানা নিয়ে মানিক মিয়ার ছেলে রিয়াদ মিয়া ও মানিক মিয়ার ভাই আব্দুর রউফ রূপা মিয়ার স্ত্রী রুহেদা খাতুনের মধ্যে বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে দোকানে গিয়ে রুহেদা খাতুনের পক্ষের লোকজন রিয়াদকে মারধোর করে। এসময় রিয়াদ আহত হন। রুহেদা খাতুনের লোকজন দোকানের কর্মচারিদের দোকান থেকে বের করে দিয়ে দোকানের দখল নেন।
পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করে। তারা দোকানটিতে তালা দিয়ে চাবি তাদের কাছে নিয়ে গেছেন। দু’পক্ষকে আগামী দু’দিনের মধ্যে কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেছেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি