ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে এসএমপিকে সতর্কীকরণ নোটিশ হাইকোর্টের

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৬

ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে এসএমপিকে সতর্কীকরণ নোটিশ হাইকোর্টের

Manual4 Ad Code

EG-Bakick-g-m-muzibur3
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল নিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনারকে সতর্কীকরণ নোটিশ দিয়েছে হাইকোর্ট। সিলেট ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতির পক্ষে হাইকোর্টের এডভোকেট এম. খালেদ আহমদ গত মঙ্গলবার এই নোটিশ পাঠিয়েছেন। নোটিশে বলা হয়েছে, সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ব্যাপারে দায়ের করা হাইকোর্টের রীট পিটিশন খারিজ হয়েছে মর্মে ভিত্তিহীন সংবাদ প্রকাশের জের ধরে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ ব্যাটারি চালিত অটোরিক্সা আটক করছেন ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, যা আদালত অমাননার শামিল। নগরীতে অটোরিক্সা চলাচলে কোন নিষেধাজ্ঞা দেয়নি আদালত। নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের ব্যাপারে ৩ মাসের স্থিতাবস্থা জারি করা হয়েছে। সিলেট ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতি, কুমারপাড়া-এর পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও উপ পুলিশ কমিশনার বরাবরে পাঠানো ঐ সতর্কীকরণ নোটিশে জানানো হয়, রীট পিটিশন নং-১৩৯৯৬/২০১২ এর প্রেক্ষিতে গত ১৯ জানুয়ারী’ ২০১৬ ইং তারিখে প্রদত্ত আদেশে বলা হয়েছে, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৪ ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার জন্য কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হবেনা বা এ বিষয়ে সিলেট ব্যাটারি চালিত অটোরিক্স মালিক সমিতি, কুমারপাড়া-এর পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ (রেসপন্ডেন্ট নং-২) বরাবরে প্রদত্ত আবেদন নিষ্পত্তির ব্যাপারে কেন নির্দেশ দেয়া হবে না এই মর্মে ২ সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। ইত্যবসরে সকল পক্ষকে এ বিষয়ে ৩ মাসের স্থিতাবস্থা বজায় রাখারও নির্দেশ দেয়া হয় ঐ আদেশে। সতর্কীকরণ নোটিশে জানানো হয়, ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল সংক্রান্ত হাইর্কোটের রীটের রুলের শুনানী অনুষ্ঠিত হয় গত ১৪ জানুয়ারী’ ২০১৬ ইং তারিখে। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মুজিবুর রহমান সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ ঐ দিন উভয় পক্ষের শুনানী গ্রহণ করেন। শুনানী অন্তে আদালত ০২/০৭/২০১৫ ইং তারিখের ঘোষিত নির্দেশনা বাস্তবায়ন ও জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক ব্যতিত অন্যান্য সড়কে আইনানুগভাবে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল করলে তাতে প্রতিবন্ধকতা সৃষ্টি থেকে বিরত থাকার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। কিন্তু আদালত থেকে কোন নির্দেশনা না পাওয়া সত্বেও কিছু ভিত্তিহীন সংবাদের জেরে সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ কারণে সিলেট ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতি, কুমারপাড়া-এর পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে এ বিষয়ে ২৭/০১/২০১৬ ইং তারিখের মধ্যে ব্যাখ্যা দাবী করা হয়। এ সময়ের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাখা দেয়া না হলে আদালত অবমাননার অভিযোগ দাখিল করা হবে বলেও সতর্কীকরণ নোটিশে বলা হয়।এ বিষয়ে সিলেট ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতি, কুমারপাড়া-এর সভাপতি আতাউল গণি উমন বলেন, সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল সংক্রান্ত হাইকোর্টের গত ১৯ জানুয়ারী রীট খারিজ করা হয়েছে মর্মে যে সব খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয়। বরং, গত ১৯ জানুয়ারী প্রদত্ত আদেশে আদালত এ বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। ফলে, এ মুহূর্তে সিলেট নগরীতে ব্যাটারি চালিত অটোরিক্স চলাচলে পুলিশ যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, তা আদালত অবমাননার শামিল। তিনি গত দুদিনের অভিযানে সিলেট নগরী থেকে আটক অটোরিক্সা অবিলম্বে ছেড়ে দেয়ার জন্যও পুলিশ প্রশাসনের প্রতি দাবী জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code