সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৭
নিজস্ব প্রতিবেদক :: সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।
আজ (রোববার) ভোরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। প্রতিবার প্রথম প্রহরে (রাত ১২টা ০১ মিনিটে) শ্রদ্ধা নিবেদন করা হলেও সরকারি সিদ্ধান্তে এবার ভোরে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভোরে প্রথমে শ্রদ্ধা নিবেদন করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটি, সিলেট জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড। এছাড়া বিভিন্ন রাজৈনিতক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনার বেদিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
তবে, ভোরে শ্রদ্ধা নিবেদন করতে আসা মানুষের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে শহীদ মিনারমুখী মানুষের উপস্থিতি বাড়তে থাকে।
এদিকে, গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানার পাশে দু’দফা বোমা বিস্ফোরণে জনমনে আতঙ্ক বিরাজ।
নগরীর বিভিন্ন ফুলের দোকান ঘুরে দেখা গেছে, শ্রদ্ধাঞ্জলি তৈরি করা থাকলেও নেই ক্রেতা। অথচ এমন দিনে দম ফেলার মত সময় থাকেনা ফুলের দোকানিদের। কিন্তু এবার রাত জেগে শ্রদ্ধাঞ্জলি তৈরি করলেও ক্রেতা নেই বলে জানিয়েছেন নগরীর বিভিন্ন পুস্প কেন্দ্রের লোকজন।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, দু’টি সংগঠনের ব্যানারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হচ্ছে। শ্রদ্ধা নিবেদন করার পর্ব উপস্থাপন করছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তিগুপ্ত।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি