নগরীতে ২২ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

নগরীতে ২২ লক্ষ টাকা ব্যয়ে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

Manual3 Ad Code

সিলেট :: সিলেট নগরীর লামাবাজার পয়েন্ট হতে বিলপার পয়েন্ট পর্যন্ত ২২ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজ রোববার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১১নং ওয়ার্ডের কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক।

Manual2 Ad Code

বিলপার পঞ্চায়েত কমিটির সভাপতি মাহবুবুর রহমান মন্তাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জামাল আহমদ জামাল,  বিশিষ্ট মুরব্বী ফয়েজ উদ্দিন চৌধুরী, আব্দুল মালিক, ভূপতি ভূষণ দে, আবুল বাশার বাদশা, বাবুল মিয়া, এন কান্ত সরকার সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে জনসাধারণের উদ্দেশ্যে কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে সিলেটে ব্যাপক উন্নয়ন হয়েছে। তা অতীতের কোন সরকার করতে পারেনি। ওয়ার্ডের অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করতে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেন।- বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code