নগরীর শিবগঞ্জ থেকে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

নগরীর শিবগঞ্জ থেকে নবজাতকের লাশ উদ্ধার

Manual4 Ad Code

download

Manual2 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর এলাকা থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুর ১ টার দিকে সাদিপুরস্থ সৈয়দ হাতিম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রচীরের পাশের ড্রেন থেকে লাশটি উদ্ধার করে শাহপরান থানা পুলিশ।

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় লোকজন জানান- সকালে পথচারিরা ড্রেনে লাশটি দেখতে পান। বিষয়টি শাহপরান থানাকে অবগত করলে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পরে নবজাতকের লাশটি সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।

সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল মুন্সি নবজাতকের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code