নতুন এক মাইলফলকে উইলিয়ামস

প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৭

নতুন এক মাইলফলকে উইলিয়ামস

Manual8 Ad Code

স্পোর্টস ডেস্ক :: আন্তর্জাতিক টি-টেয়েন্টি ক্রিকেটে নতুন মাইলফলকে পৌঁছেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের চতুর্থ ক্রিকেটার হিসেবে এক হাজার রানের ক্লাবে নাম লেখালেন তিনি।

Manual7 Ad Code

মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে এই কীর্তি গড়েছেন। মোসাদ্দেকের বলে ডিপ স্কয়ার লেগে ১ রান নিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বের ৩৩তম ক্রিকেটার হিসেবে এক হাজারী ক্লাবের সদস্য হন কিউই অধিনায়ক।

Manual6 Ad Code

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান তার স্বদেশী ব্রেন্ডন ম্যাককালামের। একমাত্র তিনিই আছেন দুই হাজারী ক্লাবে। ৭১ ম্যাচে দুই সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরিতে তার রান সংখ্যা ২১৪০। এছাড়া মার্টিন গাপটিল করেছেন ১৮০৬ ও রস টেলর ১২৫৬।

Manual7 Ad Code

উল্লেখ্য, বাংলাদেশের হয়ে কেবলমাত্র সাকিব ও তামিমের এক হাজার রান করার কীর্তি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code