নতুন গান নিয়ে শাহরুখের টুইট

প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫

নতুন গান নিয়ে শাহরুখের টুইট

Manual1 Ad Code

saruk

 

সুরমা মেইল, বিনোদন ডেস্ক : মুক্তি পাচ্ছে বলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি কিং-কুইন’র নতুন ছবি ‘দিলওয়ালের’ আরেকটি গান। সোমবার সকালে নতুন এ গান নিয়ে টুইটও করে ফেলেছেন বলিউড বাদশাহ। টুইটে তিনি গানটির প্রথম দুটি লাইন লিখে শেয়ার করেছেন ভক্তদের উদ্দেশ্যে।

Manual8 Ad Code

টুইটে শাহরুখ লিখেন, ‘মেরি সুবাহ হো তুমহি অর তুমহি সাম হো; তুম দার্দ হো তুমহি আরাম হো। খুবই চমৎকার লেগেছে দিলওয়ালের এ গানটি। খুব শিগগির দেখতে পাবেন আপনারাও।’

Manual2 Ad Code

রোহিত শেঠির দিলওয়ালে ছবিতে ফের আরেকবার জনপ্রিয় জুটি শাহরুখ-কাজলের রসায়ন দেখার সুযোগ পাচ্ছেন ভক্তরা। শাহরুখ কাজল ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন বরুণ দেওয়ান ও কৃতি শ্যাননের মত তারকারা।

Manual1 Ad Code

ছবিটির প্রথম গান ‘গেরুয়া ইতোমধ্যেই ঝড় তুলেছে বলিউডে। গানটির সম্পূর্ণ চিত্রায়ণ করা হয়েছে বরফে ঢাকা আইসল্যান্ডে। আইসল্যান্ডের ‘গেরুয়া’ গানটি শাহরুখ-কাজলের ‘কাভি খুশি কাভি গাম’ এর সেই ‘ সুরাজ হুয়া মাধাম’কেই মনে করিয়ে দিবে বারবার।

Manual8 Ad Code

ছবিটি নিয়ে এখনই বেশ উচ্ছ্বসিত ‘কিং অব রোমান্স’ শাহরুখ খান। আগামী ১৮ ডিসেম্বর মুক্তি পাবে রোহিত শেঠির অ্যাকশন, কমিডি ও রোমান্সে ভরা দিলওয়ালে। গান তো হিট, মুক্তির পর ছবি কতটা হিট হয় সেটার জন্যই এখন অপেক্ষা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code