নতুন রেকর্ডের জনক কোহলি

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মে ১৯, ২০১৬

নতুন রেকর্ডের জনক কোহলি

Manual7 Ad Code

virat20160508153903

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের ব্যাটটাকে একজন যোদ্ধার আগ্রাসী ‘গদা’ বানিয়ে প্রত্যেকদিন রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন বিরাট কোহলি। বুধবার ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়কের ৫০ বলের ১১৩ রানের ইনিংসে বিধ্বস্ত হয়েছে কিংস ইলাভেন পাঞ্জাব, আর বৃষ্টি আইনে দলটি ৮২ রানের ব্যবধানে হেরেছে।

এরপর থেকেই প্রশংসা বৃষ্টিতে ভাসছেন কোহলি। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৩ ম্যাচে অবিশ্বাস্য ৮৬৫ রান, আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হওয়া (৪০০২ রান) এবং এক আসরেই চারটি সেঞ্চুরি হাঁকিয়ে সবার আলোচনার কেন্দ্রে ‘ভিকে’।

Manual2 Ad Code

মাইক্রো ব্লগিং সাইট টুইটারে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। গতকাল কোহলির আরেকটি টর্নেডো সেঞ্চুরি পর তাকে নিয়ে বিভিন্ন ক্রিকেটার ও ক্রিকেটবোদ্ধারা সরস উক্তি করেছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার যেমন। সানরাইজার্স অধিনায়ক বলেন, কেউ তাকে থামাতে পারবে না। এমনকি কোহলির বিপক্ষে মার্বেল দিয়ে বল করলেও সে তা বেলুনের সমান বড় দেখবে।

Manual5 Ad Code

ভারতীয় স্পিনার রবিচন্দন অশ্বিনের উক্তি, কোহলি অতিমানব। স্কট স্টাইরিস বলেন, ক্রিকেটীয় কীর্তিকে বাকি সবকিছুকে হাস্যকর বানিয়ে ফেলেছে কোহলি। তাছাড়া ডিন জোন্স, মোহাম্মদ কাইফ, যুবরাজ সিং, রাসেল আরনল্ড, অনিল কুম্বলে, শিখর ধাওয়ান, টম মুডি, ইয়ান বিশপ, হারভাজন সিং ও ড্যারেন সামিরাও ভারতীয় টেস্ট অধিনায়কের পারফরম্যান্সে মুগ্ধ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code