‘নদী বাঁচাও, বাঁচাও নদী তীরের ঐতিহ্য’

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০১৭

‘নদী বাঁচাও, বাঁচাও নদী তীরের ঐতিহ্য’

Manual6 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধি :: আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে সারি নদী বাঁচাও আন্দোলন ও রিভারকিপার বাংলাদেশ আয়োজিত ‘নদী বাঁচাও, বাঁচাও নদী তীরের ঐতিহ্য’ শীর্ষক এক নাগরিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

Manual3 Ad Code

গতকাল শনিবার বিকেলে গোয়াইন নদীর তীরে (খেয়াঘাটে) অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

এতে বক্তারা বলেন, সভ্যতা নদীর দান। মানুষের সংস্কৃতির বিকাশ ও সভ্যতায় নদীর ভূমিকা অপরিসীম। নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে মানুষের সর্বোত্তম কীর্তি ও মূল্যবান সব কিছু। সে নদী ক্রমশঃ মানুষের দখল, দূষণ আর খননে বিপর্যদস্ত হয়ে পড়েছে। একই সাথে নদীর পাশাপাশি নদী কেন্দ্রীক ঐতিহ্যকে রক্ষা করতে সবাইকে সোচ্চার হতে হবে। সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হক, প্রধান বক্তা ছিলেন রিভারকিপার বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপার) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।

বক্তব্য রাখেন, লেংগুড়া ইউপির প্যানেল চেয়ারম্যান এম এম কামাল উদ্দিন, সারী নদী বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, ইউপি সদস্য জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সেক্রেটারী আসাদুজ্জামান আসাদ, গোয়াইনঘাট কলেজ ছাত্রদল সভাপতি সাদেক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. হানিফ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বির, সাংবাদিক ইলয়াছ আকরাম ও ইব্রাহিম খলিল, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী কমিটির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আলী নোমান, ছাত্রলীগ নেতা মনসুর আহমদ ডালিম, কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ফাহিম প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code