সিলেট ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০১৬
স্পোর্টস ডেস্ক : সদ্য সমাপ্ত হয়েছে ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলের নবম আসর। এবারের আসরের আইপিএলের আয় লক্ষনীয় হারে বেড়েছে। ২৯ শে মে শেষ হওয়া এবারের আসর থেকে আয় হয়েছে প্রায় ২,৫০০ কোটি রূপি।
এই বিশাল আয় এসেছে টেলিভিশন ও ডিজিটাল স্ট্রিমিং এর বিজ্ঞাপন থেকে। পাশাপাশি দলীয় স্পন্সর, টিকেট বিক্রিও এর ভিতর অন্তর্ভূক্ত আছে। তবে আয়ের বেশির ভাগের উৎস টেলিভিশনের বিজ্ঞাপন। বিজ্ঞাপনী সংস্থাগুলো সরাসরি ম্যাচে তাদের বিজ্ঞাপন প্রচারের জন্য বিরাট অংকের অর্থ প্রদান করেছিল।
আইপিএলের অফিশিয়াল ব্রডকাস্টার সনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া একাই প্রায় ১,১০০ কোটি রূপি আয় করেছে। অন্যদিকে অংশগ্রহণকারী আটটি দল তাদের স্পন্সর থেকে আয় করেছে ২০০-২৩০ কোটি টাকা।
এবারের আসরে বিসিসিআই স্পন্সরশীপ থেকে আয় করেছে ২২০-২৫০ কোটি রূপি। এছাড়া টিকেট থেকে বিসিসিআই আয় করেছে ১০ কোটি রূপি। অন্যদিকে অফিশিয়াল অনলাইন ব্রডকাস্টার মাধ্যম হটস্টার আয় করেছে ৪০ কোটি রূপি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি