নবীগঞ্জে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, একটি বাস ও ১০ সিএনজিসহ মোটরসাইকেল পুড়ে ছাই

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৫

নবীগঞ্জে গ্যাস পাম্পে অগ্নিকাণ্ড, একটি বাস ও ১০ সিএনজিসহ মোটরসাইকেল পুড়ে ছাই

Manual2 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াভহ অগ্নিকান্ডে একটি লোকাল বাস, ১০টি সিএনজিচালিত অটোরিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৬ জন গুরুতর আহত হয়েছেন।

Manual3 Ad Code

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে আউশকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।

 

অগ্নিকাণ্ডে আহত স্টেশনের কর্মচারী নাইম আহমেদ (২৮) ও রাসেল মিয়াকে (৩০) গুরুতর অবস্থায় উদ্ধার করে সিলেটে পাঠানো হয়েছে। এছাড়াও আর ৪ জন সিএনজি চালক আহত হন। তবে তাদের নাম-পরিচয় প্রাথমিক ভাবে জানা যায়নি।

আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকান্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দিতে একটি লোকাল বাসে গ্যাস রিফুয়েলিং চলাকালে আচমকা বিস্ফোরণের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ভস্মীভূত হয় পুরো সিএনজি স্টেশন। এ সময় ঘটনাস্থলের তিন তলায় ঘুমিয়ে থাকা কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানালা দিয়ে লাফিয়ে প্রাণে রক্ষা পান। তবে লাফ দিয়ে নীচে পড়ে তারা গুরুতর আহত হন।

Manual7 Ad Code

 

এ ঘটনায় সিএনজি পাম্পে বিভিন্ন স্থান থেকে গ্যাস নিতে আসা কয়েক শতাধিক ছোট বড় গাড়ি ও নানান পেশার লোকজন আতংকিত হয়ে চিৎকার শুরু করেন।

Manual4 Ad Code

গ্যাস পাম্পের সহকারী ম্যানাজার দায়িত্বে থাকা শোয়েব আহমদ জানান, আমরা তিন তালার মধ্যে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন, আগুণ চিৎকার শুনে উঠে দেখি চারিদিকে অগ্নিকাণ্ড। আমরা তিনজন প্রান বাঁচাতে পিছনে তিন তলা থেকে লাফ দিয়ে পড়ে প্রাণে রক্ষা পাই। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

 

ফায়ার সার্ভিসের হবিগঞ্জ উপসহকারী পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিফুয়েলিং চলাকালীন যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

Manual6 Ad Code

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code