নবীগঞ্জে জুমার নামাজে ছুরিকাঘাতে মুসল্লিকে খুন, যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

নবীগঞ্জে জুমার নামাজে ছুরিকাঘাতে মুসল্লিকে খুন, যুবক গ্রেপ্তার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে মুসল্লি ইমরুল মিয়াকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রোসেল মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

শনিবার (৮ নভেম্বর) দুপুরে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে রোসেল মিয়াকে গ্রেপ্তার করে। তিনি নবীগঞ্জ উপজেলার বনগাঁও গ্রামের আতিক মিয়ার ছেলে।

Manual6 Ad Code

 

র‍্যাব জানায়, ২০২৫ সালের ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। সেই হত্যা মামলায় ভুক্তভোগী ইমরুল মিয়া মূল অভিযুক্ত ছিলেন। তিনি গত ১৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়ে ২ নভেম্বর জামিনে মুক্তি পান। এতে নিহত জাবেদের পরিবার ক্ষুব্ধ ছিল।

Manual7 Ad Code

 

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় জাবেদের ভাই রোসেল মিয়া হঠাৎ ইমরুল মিয়ার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় ইমরুলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

Manual7 Ad Code

ঘটনাটি নবীগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে আসামিকে আইনের আওতায় আনতে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই রোসেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

Manual2 Ad Code

র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code