সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৪
নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কে পুকড়া ও ফিলিং স্টেশন’র মধ্যবর্তী ব্রীজের কাছে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির (১৭) ও আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ (২০)। তবে আহতের নাম-পরিচয় জানা যায় নি।
স্থানীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা (শায়স্তানগর পাড়া) গ্রামের মুজিবুর রহমানের ছেলে আব্দুল কাদির তার দুই সহযোগী একই গ্রামের আব্দুল মজিদের ছেলে কাউছার আহমেদ ও অপর একজনকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে হবিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে পুকড়া ও ফিলিং স্টেশনের মধ্যবর্তী একটি ব্রীজের নিকটে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুত গামী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল কাদির নিহত হন।
মুমূর্ষু অবস্থায় কাউছার আহমেদকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনার খবর নিহতের পরিবারসহ এলাকায় পৌঁছলে শোকের ছায়া নেমে আসে।
(সুরমামেইল/এমএএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি