সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
হবিগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে একটি মার্কেটে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে৷
স্থানীয় সূত্র জানায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের ছালিক মিয়ার মার্কেটের একটি অংশ ভাড়া নিয়েছিল বনগাঁও গ্রামের সাংবাদিক এম এ মুহিত৷
তার অধীনে দীর্ঘদিন ধরে ঐ মার্কেটে লোকজনের বিভিন্ন মালামাল এবং সাংবাদিক মুহিতের মোটর সাইকেলসহ আরো কয়েকটি মোটর সাইকেল ও রাখা হতো ৷
জানাযায়, গত শনিবার ভোর ৪ টার দিকে ছালিক মিয়ার মার্কেটে আগুন দেয় দুর্বৃত্তরা এসময় পাশের দোকান ফয়ছল ষ্টোরে ঘুমিয়ে ছিলেন দোকানের মালিক ফয়ছল আহমেদ৷
ফয়ছল যাতে কোনোভাবে দোকান থেকে বের হয়ে আসতে না পারে সেই জন্য দুর্বৃত্তরা ফয়ছল আহমেদের দোকানের একমাত্র ফটকে রশি দিয়ে বেধে রেখে৷ কিছুক্ষণ পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়৷ দুর্বৃত্তদের আগুন দেয়ার কিছুক্ষণ পর দোকানের ফটক ভেঙ্গে বের হয়ে আসে ফয়ছল আহমেদ৷ এসময় ফয়ছলের চিত্কার শুনে এলাকার লোকজন এগিয়ে আসে৷ স্থানীয় লোকজনের সহায়তায় অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন৷ দুর্বৃত্তের আগুনে ছালিক মিয়ার মার্কেটে রাখা ৩টি মোটর সাইকেল, ৬০ মন ধান, ৪০ হাজার টাকার ঔষধ, মার্কেটে রাখা আরোও গুরুত্বপূর্ণ জিনিসপত্র সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয় যায়৷ রিপোর্টি লেখা পর্যন্ত অজ্ঞাত নামা কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে৷
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি